ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

খুলনায় করোনায় আরও এক রোগীর মৃত্যু

খুলনায় করোনায় আরও এক রোগীর মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৭:৩৪

খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব হাজরা (৩৯) নামে আরও একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, গত ১৪ জুন দুপুর ২টার দিকে করোনা রোগী রাজিবকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়েছে। তিনি নগরীর বড় মির্জাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

এ নিয়ে খুলনা জেলায় করোনা আক্রান্ত মোট ৯ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×