ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

এমপি মোকাব্বিরের করোনা পজিটিভ

এমপি মোকাব্বিরের করোনা পজিটিভ
×

এমপি মোকাব্বির খান

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৮:১৭

শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়া সিলেট-২ (বিশ্বনাথ-ওনমানীনগর) আসনের এমপি মোকাব্বির খানের করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

এর আগে সোমবার শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান।

করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মোকাব্বর খানের একান্তসহকারী মো: কয়েছ মিয়া। তিনি বলেন, স্যার (মোকাব্বির খান) ন্যাম ভবনেই ছিলেন। সোমবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার কথাও ছিল। কিন্তু রোববার রাত থেকে শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে স্যারকে সিএমএইচে ভর্তি করা হয়। আর মঙ্গলবার দুপুর ২টার দিকে পিসিআর ল্যাবের রিপোর্টে স্যারের করোনা পজিটিভ আসে। বর্তমানে হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমপি মোকাব্বির খান জানান, তিনি এখনও মুটামুটি সুস্থ রয়েছেন। এছাড়াও তিনি তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন

×