ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

এমপি আব্দুস শহীদ করোনায় আক্রান্ত

এমপি আব্দুস শহীদ করোনায় আক্রান্ত
×

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৮:৫৪ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০৯:৩১

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ করোনায় আক্রান্ত।

মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ  সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্যার (উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি) এখন শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। গত সোমবার তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

আরও পড়ুন

×