ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইক আরোহী নিহত

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইক আরোহী নিহত
×

দুর্ঘটনাকবলিত ইজিবাইক- সমকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ২৩:৪১ | আপডেট: ১৮ জুন ২০২০ | ২৩:৪৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।

নিহত রাসেল মিয়া (১৮) উপজেলার তারাকান্দার সাধুপাড়া খিচা কাশিগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে। 

শুক্রবার ভোরে পৌর এলাকার রহমতগঞ্জ নামক স্থানে ইজিবাইককে চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন রাসেল। এ সময় নিহতের বাবা আবু সাঈদসহ আরো দু’জন আহত হন। 

ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী বলেন, ট্রাকচাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। মরদেহ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইক থানায় আনা হয়েছে।

আরও পড়ুন

×