মাদারীপুরে করোনায় একজন, উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০৩:২০
মাদারীপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজন এবং করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- মাদারীপুরের জজকোর্ট এলাকার কাওসার, থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর বেপারী, দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান ও কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার।
এদের মধ্যে ৩৫ বছর বয়সী কাওসার করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি শহরের জজকোর্ট এলাকায়।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের থানতলী এলাকার আজাদ খান শুক্রবার সকালে করোনার উপসর্গ মৃত্যুবরণ করেন। রাস্তি এলাকার আলমগীর বেপারী বৃহস্পতিবার রাত ৮টার দিকে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এ ছাড়া দুই শিক্ষক- দূর্গাবর্দ্দী এলাকার মো. আনিচুর রহমান এবং কেন্দুয়া এলাকার মৃণাল তালুকদারও করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, 'মাদারীপুর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। কিন্তু অন্য চারজনের বিষয়ে আমাদের কাছে এখনও তথ্য আসেনি।'
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব