কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে খেতে পারেন যেসব ফল
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৪:১৫
অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। এ সমস্যা কমাতে এবং হজমশক্তি বাড়াতে প্রাকৃতিক পদ্ধতির বিকল্প নেই। সে ক্ষেত্রে ফল হতে পারে ভালো সমাধান। কিছু কিছু ফল আছে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। যেমন-
কিউই : কিউইতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও ভিটামিন সি থাকায় এটি পেট ফাঁপা ভাব কমায়। সেই সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়।
আপেল : আপেলে শরীরের জন্য উপকারী সলিউবল ফাইবার রয়েছে। এটি হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে।
ড্রাগন : ড্রাগনে উচ্চ মাত্রায় ফাইবার ও ভিটামিন সি রয়েছে। নিয়মিত এই ফলটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে।
পেঁপে : পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি পেট ফাঁপা প্রতিরোধে সাহায্য করে। এর পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সহায়তা করে।
নাশপাতি : প্রতিদিন নাশপাতি খেলে হজমশক্তি উন্নত হয়। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
- বিষয় :
- কোষ্ঠকাঠিন্য