দেবিদ্বারে মা-মেয়েসহ ১৪ জনের করোনা শনাক্ত
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: ২১ জুন ২০২০ | ২০:৩৪
কুমিল্লার দেবিদ্বারে মা ও মেয়েসহ নতুন করে আরো ১৪ জনের দেহে কোভিড ১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভোষনা গ্রামের এক মা ও তার ১৯ মাসের মেয়ে এবং মোহনা আবাসিক এলাকার স্বামী-স্ত্রী দুই জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এছাড়া দেবিদ্বার থানার এক স্টাফ, নাভানা ফার্মার এক বিক্রয় প্রতিনিধি, দক্ষিণ ভিংলাবাড়ি, কালিকাপুর, বাঙ্গুরী, বিষ্ণুপুর, নবীয়াবাদ, বারেরায় একজন করে এবং ধামতী গ্রামে দুই জন সহ মোট ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে ।
এদিকে পর পর দুইবার নেগেটিভ রিপোর্ট আসায় রোববার আরও ১৪ জন রোগীকে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, এখন পর্যন্ত মোট পজিটিভ শনাক্ত হয়েছে ২৮৫ জন, মৃত্যুবরণ করেছেন ১৮ জন, সুস্থ হয়েছেন ১৫৫ জন। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে আছে ন১০৮ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৪ জন।