ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরের ৫ উপজেলায় চলছে সপ্তম দিনের মতো লকডাউন

লক্ষ্মীপুরের ৫ উপজেলায় চলছে সপ্তম দিনের মতো লকডাউন
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২০ | ২৩:২৫

লক্ষ্মীপুরে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে রেডজোন হিসেবে ৫টি উপজেলায় সোমবার সপ্তম দিনের মতো লকডাউন চলছে। 

লকডাউনে জেলার পাঁচটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সব কাঁচাবাজার, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি অফিস, অভ্যন্তরীণ ও দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন সড়কে বাঁশ দিয়ে মানুষ এবং যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

কেউ কেউ স্বাস্থ্য বিধি বা সামাজিক দূরত্ব মানছেন না। এ ব্যাপারে পুলিশ, র‌্যাব, আন্সারসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। 

সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, নতুন করে সদর উপজেলার আরো ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯৫ জনে। 

আরও পড়ুন

×