বগুড়ায় হাত-পা বাঁধা অবস্থায় অচেতন ২ ব্যক্তিকে উদ্ধার
ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০০:২৭ | আপডেট: ২২ জুন ২০২০ | ০১:৪০
বগুড়ায় হাত-পা বাঁধা অবস্থায় অচেতন দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে শহরতলীর মানিকদাইড় ব্রিজের উত্তর পার্শ্বের পাটক্ষেত থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের দুজনের পরিচয় আপাতত শনাক্ত করা যায়নি।
বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিরল ইসলাম জানান, লোক মারফত খবর পেয়ে তাদেরকে পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়। তাদের হাত-বাঁধা এবং শরীরে কোন কাপড় ছিল না। তাদের পরিচয় জানা যায়নি।
- বিষয় :
- হাত পা বাঁধা
- অচেতন দুই ব্যক্তি