শৈলকুপায় ২ স্বাস্থ্যকর্মীসহ ৩ জনের করোনা শনাক্ত
×
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০০:৫৫
ঝিনাইদহের শৈলকুপায় নতুন করে দুই স্বাস্থ্যকর্মীসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, শৈলকুপা থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলে সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মী ও গাড়াগঞ্জ এলাকার এক নারীর করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।