তাড়াশে আরও ২ জনের করোনা শনাক্ত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০১:৫০
সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে এক শিক্ষকসহ দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- পৌর বাসস্ট্যান্ড এলাকার বেলাল হোসেন (৪০) ও উপজেলার বড় মাঝদক্ষিনা গ্রামের জয় চন্দ্র (৩৫) ।
সোমবার দুপুর ১টার দিকে তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান , নতুন আক্রান্তরা গত ১১ জুনে তাড়াশ উপজেলা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে ।
- বিষয় :
- তাড়াশ
- করোনা আক্রান্ত
- করোনা শনাক্ত