ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চাঁদপুরে আরও ৫০ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও ৫০ জনের করোনা শনাক্ত
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৪:১৬

চাঁদপুরে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার জেলায় ৩৩৫ জনের নমুনা পরীক্ষার ফল আসে। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে মৃত এক ব্যক্তির করোনা পজেটিভ ফল এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। মারা গেছেন ৪৬ জন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩৪ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব উত্তরে ৬ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়ায় ১ জন রয়েছেন।

এছাড়া জেলায় মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৫২, হাইমচর উপজেলায় ৩৩, মতলব উত্তর উপজেলায় ৩৩, মতলব দক্ষিণ উপজেলায় ৭৪, ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ , হাজীগঞ্জ উপজেলায় ৬৬, কচুয়া উপজেলায় ২৯, শাহরাস্তি উপজেলায় ৬৪ জন রয়েছেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত চাঁদপুর জেলা থেকে ৩ হাজার ৭৭১ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে।

আরও পড়ুন

×