ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মাগুরায় অটোরিকশার কাঠামো পরিবর্তন

মাগুরায় অটোরিকশার কাঠামো পরিবর্তন
×

পরিবর্তীত অবকাঠামোর অটোরকিশা -সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৪:৪৪

মাগুরায় স্বাস্থ্যঝুঁকি কমাতে শহরে চলমান অটোরিকশার কাঠামো পরিবর্তন করা হয়েছে। সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবর্তিত কাঠামোর চার প্রকোষ্ট বিশিষ্ট এই অটোরিকশার উদ্বোধন করা হয়েছে। 

জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী তত্ত্বাবধানে প্রথম ধাপে ২০ টি অটো রিকশার কাঠামো পরিবর্তন করা হয়েছে। আগামীতে শহরের সব অটোরিকশা একই মডেলে রুপান্তরিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ২ আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল আতিফ সিদ্দিকী, মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান।

লে. কর্নেল অতিফ সিদ্দিকী বলেন, জেলা প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০টি চলমান অটোরিকশার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্টবিশিষ্ট রিকশায় রূপান্তরিত করা হয়েছে। ফলে আটোরিকশায় চলমান যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে। এতে করে অটো যাত্রীরা কোভিক-১৯ এর হাত থেকে রক্ষা পাবেন।

অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন, পর্যায়ক্রমে শহরের চলমান সকল অটোরিকশা একইভাবে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত করে একইভাবে রূপান্তরিত করা হবে। এ জন্য তিনি পৌর মেয়রের সঙ্গে আলোচনা করেছেন। পৌরসভার পাশাপাশি সেনাবাহিনী, জেলা ও পুলিশ প্রশাসন এটি বাস্তবায়নে কাজ করবে।

আরও পড়ুন

×