গৌরীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৫:০৬
ময়মনসিংহের গৌরীপুরে জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৃত আমেনা খাতুন (৬৫) গৌরীপুর উপজেলার বোকাইনগর গ্রামের হেকমত আলীর স্ত্রী।
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, জ্বরে আক্রান্ত বৃদ্ধাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। পরে তারা করোনার নমুনা সংগ্রহ করেন।
- বিষয় :
- ময়মনসিংহ
- গৌরীপুর
- করোনা উপসর্গ