ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৬:৫৪
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জনে। সোমবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব চিকিৎসক ডা. সানজিদা এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সানজিদা বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার থেকে সোমবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে আসা ১৪৮টি নমুনার মধ্যে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে কসবা উপজেলায় ১৪ জন, সরাইল উপজেলায় ৯ জন ও সদর উপজেলায় একজন রয়েছেন। তিনি বলেন, আক্রান্ত ৫৬৫ জনের মধ্যে ৯৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৬ জন মারা গেছেন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- করোনাভাইরাস