ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দিনাজপুরে ২ যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরে ২ যুবকের লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৬:৫৫

দিনাজপুরে ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার জেলার সদর উপজেলার পৃথক স্থান থেকে ওই ২ যুবকের লাশ উদ্ধার করা হয়। 

দিনাজপুর কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান জানান, সকালে সদর উপজেলার সুন্দরা সীমান্ত এলাকায় যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ও বিজিবি সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম আনারুল ইসলাম। তিনি সুন্দরা স্বরসতীপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। তাকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী হত্যা করেছে কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।

একই থানার এসআই আলমগীর হোসেন জানান, সদর উপজেলার মাধবপুর বাজারের পশ্চিমে সন্যাসীতলা শ্মশানঘাট এলাকার বড়ডারা খালে যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন ছিল না। লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×