ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা
×

সমকালে প্রকাশিত সেই প্রতিবেদন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৯:৫২

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে তিন ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার শুনানি শেষে তাদের জরিমানা করা হয়।

প্রসঙ্গত, বায়েজিদ-ফৌজদারহাট সড়কে পাহাড় কাটা নিয়ে দৈনিক সমকালের প্রথম পৃষ্ঠায় ১৯ জুন সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নূরী বলেন, “পাহাড় কাটার বিষয়টি প্রমাণিত হওয়ায় জহিরুল ইসলাম, লুৎফুল এহসান শাহ ও শফিউল আজম নামের তিন ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাত কর্ম দিবসের মধ্যে তাদের এ টাকা জমা দিতে বলা হয়েছে।” 

আরও পড়ুন

×