ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ২১:৫৩

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায়  নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন।  গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯ জন।  

মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৭ জন, মুকসুদপুরে ৩ জন, কোটালীপাড়ায় ৮ জন ও টুঙ্গিপাড়ায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  

সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে। 

তিনি আরো জানান, এ পর্যন্ত ৪ হাজার ৪৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১২৮ জন, কাশিয়ানীতে ১২০ জন, গোপালগঞ্জ সদরে ১১১ জন, টুঙ্গিপাড়ায় ৬৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৪৪ জন।

আরও পড়ুন

×