ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

খুলনায় জ্বর ও শ্বাসকষ্টে ৪ জনের মৃত্যু

খুলনায় জ্বর ও শ্বাসকষ্টে ৪ জনের মৃত্যু
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২০ | ২২:৫৪ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০১:০১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মিজানুর রহমান জানান, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর টুটপাড়া এলাকার মহাসিন খোকন (৫৫) হাসপাতালে ভর্তি হন, রাত এগারোটার দিকে তার মৃত্যু হয়। সোমবার বিকেল ৪টায় নগরীর বাবুখান রোডের পান্না ওয়াজেদ (৭০) হাসপাতালে ভর্তি হন, মঙ্গলবার ভোর পাঁচটায় তার মৃত্যু হয়েছে। এছাড়া নড়াইল সদরের মহেশখোলা গ্রামের কাশেম শেখ (৩৬) সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভর্তি হন, রাত দুইটার দিকে তার মৃত্যু হয়েছে। নগরীর ফুলবাড়িগেট কুয়েট মোড়ের আব্দুল হাইয়ের স্ত্রী মরিয়মকে (৫৬) সোমবার বিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ডা. মো. মিজানুর রহমান আরও জানান, মৃত ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তাদের নমুনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×