ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০১:২৭

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হুমায়ন কবির ভূঁইয়া (৭২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩ জন হলো।

সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। 

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ন কবির অসুস্থতা বোধ করায় গত ১৭ জুন হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। পরবর্তীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। আক্রান্তের পর থেকে নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন ওই ব্যক্তি। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে বাড়িতেই থাকেন। সোমবার বিকেলে নিজ বাড়িতে মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৪০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৬৮ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। 



আরও পড়ুন

×