শ্যামনগরে আরও তিনজনের করোনা শনাক্ত
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০২:০০
সাতক্ষীরার শ্যামনগরে নুতন করে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপকূলকর্তী এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা সাতজনে পৌঁছেছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানিয়েছে,নতুন আক্রান্তদের বাড়ি বংশীপুর, হরিতলা ও মাহমুদ গ্রামে। এদের মধ্যে একজন ঈশ্বরীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী। এছাড়া আক্রান্তদের মধ্যে আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় সাহা জানান, আক্রান্ত ওই স্টোর কিপার সম্প্রতি হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ নেয়ার জন্য ঢাকায় গিয়েছিলেন। সম্ভবত সেখান থেকে তিনি করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, এর আগে বংশীপুর কমিউনিটি ক্লিনিকের আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছিল। তিনি বলেন, নুতন আক্রান্তদের বয়স যথাক্রমে ৩৭, ২৮ ও ৩৯ বছর। তারা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
- বিষয় :
- সাতক্ষীরা
- করোনা আক্রান্ত
- করোনা শনাক্ত