ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কোটালীপাড়ার মেয়র করোনায় আক্রান্ত

কোটালীপাড়ার মেয়র করোনায় আক্রান্ত
×

পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন শেখ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৪:২৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

জানা গেছে, গত রোববার করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। সোমবার রাতে তার করোনা পরীক্ষার রির্পোট পজিটিভ আসে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র মহোদয় বর্তমানে তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন, করোনার শুরু থেকেই মেয়র মো: কামাল হোসেন শেখ বিরামহীনভাবে জনগণের জন্য কাজ করেছেন। আমরা এই ক্রান্তিকালের যোদ্ধার সুস্থতা কামনা করছি।

পৌরবাসীর কাছে দোয়া চেয়ে মেয়র মো: কামাল হোসেন শেখ বলেন, সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে জনগণের সেবা করতে পারি। 

আরও পড়ুন

×