ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সরকারি গাছ কাটার সময় চাপা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সরকারি গাছ কাটার সময় চাপা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
×

বাঁ থেকে পলাশ মিয়া ও মঞ্জু মিয়া।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৪:৩১

রাস্তার পাশে সরকারি গাছ কাটার সময় চাপা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার লাখাই উপজেলায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের পান্নাডর নামক স্থানে এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হন।

নিহত দুইজন- মো. পলাশ মিয়া (১৮) নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ৬ নং ওয়ার্ড দিঘীরপাড় মসজিদ হাটির মো. আলাউদ্দিনের ছেলে ও মো. মঞ্জু মিয়া (২০) একই গ্রামের মো. লস্কর মিয়ার ছেলে। অপর আহত তরুণ গিয়াস উদ্দিনের বাড়ি ধরমন্ডলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, তিন তরুণ মোটরসাইকেলে করে নাসিরনগর উপজেলার ধরমন্ডল থেকে ব্যক্তিগত কাজে লাখাই উপজেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের পান্নাডর নামক স্থানে ঠিকাদারের লোকজন সরকারি গাছ কাটার সময় একটি বড় গাছ তাদের উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। তাদের সাথে থাকা গিয়াস উদ্দিন মারাত্বকভাবে আহত হলে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম সমকালকে জানান, দু'জনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ  মামলা করেনি।

আরও পড়ুন

×