ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সদরপুরে তিন মাসের শিশুসহ ৯৯ জনের করোনা শনাক্ত

সদরপুরে তিন মাসের শিশুসহ ৯৯ জনের করোনা শনাক্ত
×

 সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৪:৪৭

ফরিদপুরের সদরপুরে তিন মাসের শিশুসহ ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী,নার্স,কৃষি কর্মকর্তাও রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সল তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত এই উপজেলায় ৬৫৪ টি নমুনা সংগ্রহ করে ফরিদপুর পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখন পর্যন্ত ৫৭৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে।  এর মধ্যে ৯৯ জনের করোনা পজিটিভ ফল এসেছে। এখনও ৭৭টি নমুনা পরীক্ষার ফল প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, এই উপজেলায় করোনায় মারা গেছেন ৪ জন, সুস্থ্  হয়েছেন ১০ জন। তিনি বলেন, এই উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সদর ইউনিয়নে। সেখানে আক্রন্তের সংখ্যা ৬৩ জনে দাঁড়িয়েছে।

সদর ইউনিয়নকে রেড জোনের আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মিটিং করে ১, ৫ ও ৬ নং ওয়ার্ড যথাক্রমে পূর্ব শ্যামপুর, ১৭ রশি, আটরশি এলাকাকে রেড জোন ঘোষণার জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

×