ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিয়ের পাত্রী দেখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

বিয়ের পাত্রী দেখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
×

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ -সমকাল

আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৫:০২

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে পান্নু শেখ, মাহাবুর মোল্লা, ইনামুল মোল্লা, মান্নান মোল্লা, শরিফুল মোল্লা, আলমগীর হোসেন, আক্কাজ মল্লিক, আজিম শেখ, আল-আমিন মোল্লা, ইকরাম মল্লিক ও সুমন শেখকে আলফাডাঙ্গা এবং পাশ্ববর্তী গোপালগঞ্জের কার্শিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে বেজিডাঙ্গা গ্রামের দিনমজুর মিরান শেখের মেয়ের বিয়ের জন্য পাত্র পক্ষ দেখতে আসাকে কেন্দ্র করে গ্রামের মাসুদ মাস্টার মোল্লা ও আলমগীর হোসেন পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির হয়। সেই সূত্র ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অনন্ত ১৫ জন আহত হয়।

আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন

×