ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পদ্মায় ডুবে যাওয়া সেই ২ কৃষকের লাশ উদ্ধার

পদ্মায় ডুবে যাওয়া সেই ২ কৃষকের লাশ উদ্ধার
×

নৌকাডুবির পর নদীর পাড়ে স্বজনদের ভিড়, ছবিটি সোমবারের -সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৫:৫২

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই কৃষক পুকিন (৩৫) ও সেলিমের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে পদ্মার কুষ্টিয়া এলাকা ও পাবনার সাঁড়া এলাকা থেকে ভাসমান লাশ দু’টি উদ্ধার করে স্বজনরা। 

নিহত পুকিন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার কাইমুদ্দিনের ছেলে ও সেলিম (২৩) একই এলাকার আতব্বর আলীর ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার অভিযান স্থগিতের পর নিখোঁজ ২ কৃষকের স্বজনরা মঙ্গলবার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মার ভাটি এলাকায় লাশ খুঁজতে থাকেন। পরে দুপুর ১টার দিকে স্বজনরা ভাসমান অবস্থায় নদী থেকে লাশ দুইটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

লালপুর থানার ওসি সেলিম রেজা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে পদ্মার চরে বাদাম তুলে ৫জন শ্রমিক নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় লক্ষীপুর বালু ঘাট এলাকায় পৌঁছলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৫ জনের মধ্যে ৩ জন উদ্ধার হলেও ২ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা লালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে রাত ৭টা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান রাত ৯টার দিকে স্থগিত করা হয়। পরের দিন সোমবার সকাল ৭টা থেকে রাজশাহী ডুবুরি দল ও লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে আবারও উদ্ধার অভিযান চালান। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিখোঁজ দুই কৃষকের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা।


আরও পড়ুন

×