ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

খুলনায় হাসপাতালে নেওয়ার পথে করোনা রোগীর মৃত্যু

খুলনায় হাসপাতালে নেওয়ার পথে করোনা রোগীর মৃত্যু
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৫:৫৪ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৫:৫৭

খুলনায় মো. আসাদুজ্জামান (৬০) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার বাড়ি রূপসা উপজেলার আইচগাতি গ্রামে।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান,  ৫/৬ দিন আগে আসাদুজ্জামানের করোনা শনাক্ত হয়। তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে খুলনা করোনা হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে তার মৃত্যু হয়।

খুলনায় এ নিয়ে করোনায় মোট ১৪ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×