ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হবিগঞ্জে ৪৫ পুলিশ করোনা আক্রান্ত

হবিগঞ্জে ৪৫ পুলিশ করোনা আক্রান্ত
×

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৬:৫৭

হবিগঞ্জে ৪ শতাধিক করোনাক্রান্তের মধ্যে ৪৫ জনই পুলিশ সদস্য। তারা সকলেই জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত অবস্থায় আক্রান্ত হয়েছেন। 

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, আক্রান্তদের মধ্যে ২ জন ওসি, ৭ জন এসআই, ৭ জন এএসআই এবং বাকিরা সবাই কনস্টেবল। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যেই ১০ জন্য সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন।

প্রসঙ্গত, হবিগঞ্জে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪১২ জন। মৃত্যু হয়েছে ১ শিশুসহ ৫ জনের। তবে সুস্থ হয়েছেন ১৭২ জন। জেলায় এখন পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৪৭৩ জনের। এর মধ্যে ফলাফল এসেছে ৫ হাজার ২৮১ জনের।


আরও পড়ুন

×