ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বগুড়ায় করোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় করোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৭:২৭ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৭:৫৪

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শ্রীবাস (৮৮) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান। শ্রীবাসের বাড়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঘোষপাড়া এলাকায়। তিনি পুলিশের সাব ইন্সপেক্টর থাকাবস্থায় অবসরে যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে শনিবার বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তার উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিস ছিল।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.খায়রুল বাশার মোমিন শ্রীবাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

আরও পড়ুন

×