ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সাবেক এমপি আ ন ম নজরুল ইসলাম আর নেই

সাবেক এমপি আ ন ম নজরুল ইসলাম আর নেই
×

প্রফেসর আ ন ম নজরুল ইসলাম

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৭:৩২

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক এমএনএ, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আ ন ম নজরুল ইসলাম ( ৮৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাহি রাজিউন) মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার বাদ আসর মরহুমের নিজ বাড়ি আছিম ইউনিয়নের লাঙ্গলশিমুল গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

১৯৭০ সালে বঙ্গবন্ধুর নির্দেশে সরকারি কলেজের অধ্যপকের চাকরি এবং বিদেশে পিএইচডি স্কলারশিপ ত্যাগ করে জাতীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে ত্রিশাল-ফুলবাড়ীয়া আসন থেকে এমএনএ নির্বাচিত হন।

প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন। 


আরও পড়ুন

×