চাঁদপুরে করেনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, হয়নি নমুনা সংগ্রহ
প্রতীকী ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৯:০০
চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. আবু তাহের পাটওয়ারী (৯১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। তবে করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও তার নমুনা সংগ্রহ করা হয়নি।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা পলিন বলেন, তিনি গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। স্টোকও করেন। গত দু'দিন আগে তারা তার নমুনা সংগ্রহের জন্য আমাদেরকে বলেছিল। আমি তাদেরকে বলেছিলাম আজ মঙ্গলবার নমুনা সংগ্রহ করবো। কিন্তু তার আগেই তিনি মারা গেলেন।
স্বাস্থ্য কর্মকর্তা পলিন আরও বলেন, ‘তার মৃত্যুর খবর আমরা অনেক দেরিতে জানতে পেরেছি। তাই নমুনা সংগ্রহ করা যায়নি।’
জানা যায়, আবু তাহের পাটওয়ারীর মরদেহ দাফন সম্পন্ন করে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল প্রতিষ্ঠিত কিইউআরসির স্বেচ্ছাসেবকরা।