মাগুরায় আরও ১০ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২০ | ০০:১০ | আপডেট: ২৪ জুন ২০২০ | ০০:৩৯
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক পরিচালকসহ জেলায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮২ জনে। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৮ জন, মহম্মদপুর ও শালিখা উপজেলার রয়েছেন একজন করে। সদরে আক্রান্ত ৮ জনের মধ্যে রয়েছেন- মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক পরিচালক, দুইজন স্বাস্থ্যকর্মী, জেলা ও দায়রা জজের পরিবারের এক সদস্য।
তিনি আরও জানান, মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেডজোন হিসেবে চিহ্নিত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করেছে। এক হাজার মানুষের বসবাসের এই দুই পাড়ায় এখন ৬ জন করোনা রোগী রয়েছেন।
- বিষয় :
- করোনা
- লকডাউন
- রেডজোন
- করোনাভাইরাস