ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাতক্ষীরায় আখক্ষেতে ইজিবাইক চালকের মরদেহ

সাতক্ষীরায় আখক্ষেতে ইজিবাইক চালকের মরদেহ
×

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ২২:৪৩ | আপডেট: ২৫ জুন ২০২০ | ২৩:৫৫

সাতক্ষীরার সখিপুর এলাকায় আখক্ষেত থেকে মনিরুল ইসলাম (২৮) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনিরুল ইসলাম দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইসমাইল গাজীর ছেলে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বৃহস্পতিবার রাত ১০টার মনিরুল গাজীরহাট এলাকা থেকে যাত্রী নিয়ে দেবহাটার উদ্দেশ্যে রওয়ানা হন। রাতে তার মোবাইল ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ইজিবাইক ছিনতাই করে নাইলনের দড়ি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন

×