হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
প্রতীকী ছবি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০১:২৭ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০১:৫৮
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে বাবলু মিয়া (২৮) ও আউয়াল মিয়া (৩৫) নামের দুই জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চামরদানি ইউনিয়নের খানির হাওরে এ ঘটনা ঘটে।
বাবলু মিয়া ওই ইউনিয়নের আমজুড়া গ্রামের প্রয়াত চান্দু মিয়ার ও আউয়াল মিয়া একই গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে জেলেরা হাওরে দলবেঁধে নৌকায় করে প্রতিদিনের মতো মাছ ধরতে নেমেছিল। হঠাৎ বজ্রপাত হলে বাবুল মিয়া ও আউয়ালসহ সাত জেলে আক্রান্ত হয়। এদের মধ্যে বাবুল মিয়া ঘটনাস্থলেই মারা যায়, আর আউয়াল পানিতে পড়ে নিখোঁজ থাকে। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।