খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনায় আক্রান্ত
ডা. রাশেদা সুলতানা- ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৮:০০
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তার অফিসের আরও ২ জন কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ডা. রাশেদা সুলতানা নিজেই সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ ছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাতাব হোসেনেরও করোনা শনাক্ত হয়েছে।
খুলনার এই স্বাস্থ্য পরিচালক বলেন, তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।