ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু

গোবিন্দগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু
×

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৮:৩৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ময়নুল ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়নুল ইসলাম উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকার বাসিন্দা রাজা মিয়ার ছেলে। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন।

জানা গেছে, ময়নুল ইসলামের করোনা উপসর্গ দেখা দিলে গত ২০ জুন রমেক হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়। এরপর চিকিৎসক তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, ময়নুল ইসলামের করোনা শনাক্ত হওয়ার পর তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। সকালে এলাকাবাসী বাড়িতে তার মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসসহ মরদেহ দাফনের ব্যবস্থা করে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি করোনা পজেটিভ ছিলেন। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগেও ভুগছিলেন।

আরও পড়ুন

×