ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গে চারজনের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৮:৩৮

গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মাঝে দুইজন পুরুষ ও দুইজন নারী। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া চারজনের দুইজন চান্দিনা উপজেলার, একজন সদর উপজেলার ও আরেকজন লাকসাম উপজেলার।

সূত্র জানায়, এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০৯ জন। এদের মধ্যে পজিটিভ ১৪ জন, উপসর্গে মৃত ৯৫ জন।

বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছে ১১৪জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৪২ জন, করোনা উপসর্গ নিয়ে ৭২ জন। জেলায় করোনা পজিটিভের সংখ্যা দুই হাজার ৯৯৪ জন।




আরও পড়ুন

×