ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঝগড়ায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ঝগড়ায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৮:৪৪

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার শেকুনতলা গ্রামে ঝগড়ার এক পর্যায়ে তাসলিমা বেগম নামের এক মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মানিক তালুকদার। শুক্রবার বিকেল ৪টার দিকে শেকুনতলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ সময় শামসুর নাহার নামের অপর এক নারী আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই মানিক তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত তাসলিমা বেগম শেকুনতলা গ্রামের মৃত মাহমুদুল হক তালুকদারের স্ত্রী। তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

টঙ্গিবাড়ী থানার ওসি মো. হারুন-অর-রশীদ জানান, মানিক কোনো কাজবাজ করেন না। এই নিয়ে মা তাসলিমা বেগম ছেলেকে শাসন করতেন। শুক্রবারও একই বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এ সময় ঘরে থাকা ধারালো বটি দিয়ে মাকে কোপায় মানিক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মানিককে থামাতে গিয়ে রক্তাক্ত জখম হন শামসুর নাহার নামের অপর এক নারী। 

তিনি আরও জানান, ঘটনার পরপরই মানিককে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন

×