সেনবাগে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
সেনবাগ (নোয়াখালাী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৮:৫২
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (২) ও জান্নাতুল ফেরদাউস প্রকাশ রুপা (৪) নামের দুই শিশুর নির্মম মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাদরা ও অজুনতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে খাদিজার বাড়ি- সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে। সে ওই গ্রামের শহিদ উল্লাহ মেয়ে। এ ছাড়া জান্নাতুল ফেরদাউস প্রকাশ রুপার বাড়ি উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে। সে ওই গ্রামের মো. আইয়ুবের মেয়ে।
স্থানীয় লোকজন ও সেনবাগ হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই দুই শিশু খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে তাদের নিজ নিজ বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তাদেরকে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে ওই দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সেনবাগ থানার অফিসার ইনর্চাজ মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- নোয়াখালী
- সেনবাগ
- পানিতে ডুবে মৃত্যু
- শিশুর মৃত্যু