সাভারে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ১০:২০
সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রহমান নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আব্দুর রহমান অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ ও অগ্রিম বিভাগের অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি সাভারের ফুলবাড়িয়ায় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
এই নিয়ে সাভারে করোনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান করোনার উপসর্গ নিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করেন। পরীক্ষার রিপোর্টে পজিটিভ হওয়ায় ১৪ জুন তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- করোনায় মৃত্যু
- সাভার