ইন্দুরকানীতে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ১০:৪৪
পিরোজপুরের ইন্দুরকানীতে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, সর্দি ও গলাব্যথা) নিয়ে সুধীর রঞ্জন মালাকার নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সুধীর রঞ্জন মালাকারের বাড়ি উপজেলার পাড়রহাট বন্দরে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানান, সুধীর রঞ্জন মালাকার কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তার আগে থেকেই ডায়াবেটিস ছিল। করোনা উপসর্গ নিয়ে তিনি বাসায় বসে চিকিৎসা নিচ্ছেলেন। শুক্রবার বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।
- বিষয় :
- করোনা উপসর্গ
- ইন্দুরকানী
- ব্যবসায়ীর মৃত্যু