রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ইউপি সদস্য, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
আটক ইউপি সদস্য কবির হোসেন -সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৬:৩৫
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার রাতে সদর উপজেলার শালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছিলেন। বুধবার রাত ১২ টার দিকে তিনি ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ইউপি সদস্য কবির হোসেন ২ ছেলে ও ১ মেয়ের জনক।
কাতলামীর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুজ্জামান বলেন, গ্রামবাসী কবির মেম্বারকে আটক করে আমাদের কাছে দিয়েছে। তাকে নিয়ে থানায় যাচ্ছি।