ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

তাড়াশে নসিমনকে চাপা দিল বাস, নিহত ৩

তাড়াশে নসিমনকে চাপা দিল বাস, নিহত ৩
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৮:৪৪ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ০৯:১৮

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মহাসড়কে বিকল হয়ে পড়া একটি নসিমনকে যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮ নং ব্রিজ এলাকায় এ দুঘর্টনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনগড়া গ্রামের ভোজ্যতেল ব্যবসায়ী ইউসুফ আলীর ছেলে মনিরুল শাহ, মোজা শাহ'র ছেলে কলেজশিক্ষার্থী শাকিল শাহ (২০) ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে নসিমনচালক আশরাফুল ইসলাম (৩০)।

ঘটনাস্থলে থাকা সিরাজগঞ্জ হাটিকুরুল হাইওয়ে থানায় কর্মরত এসআই আব্দুল বাকী জানান, ওই তিনজন বগুড়ার শেরপুর থেকে নাটোরের গুরুদাসপুরে ফিরছিলেন। পথে তাড়াশে হামকুড়িয়া এলাকায় মহাসড়কের ৮ নং ব্রিজের কাছে নসিমনটি বিকল হয়ে পড়ে। সেখানে চালক নসিমনটি মেরামতের জন্য কাজ করছিলেন। পাশেই ছিলেন নসিমনের দুই যাত্রী। এ সময় রাজশাহী থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক ও দুই যাত্রী নিহত হন। এ খবর পেয়ে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

×