হবিগঞ্জে মিনিবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৭:৪০
হবিগঞ্জের কালারডুবায় মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তারা হলেন- বানিয়াচঙ্গ উপজেলার ভাটিপড়া গ্রামের মৃত শিশুমন বাবুর ছেলে সুয়াদেব বাবু (৬০) ও বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের বিমলপালের ছেলে পিযুষ পাল (২২)। শুক্রবার সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, সকালে হবিগঞ্জ শহর থেকে ছেড়ে যাওয়া দিগন্ত মিনিবাসের সঙ্গে ডিমবোঝাই একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশের পানিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন সুয়াদেব বাবু ও পিযুষ পাল।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সুয়াদেব বাবু ও পিযুষ পাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় মৃত্যু