ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

শাহজাদপুরে একদিনে সর্বোচ্চ ২১ জনের করোনা শনাক্ত

শাহজাদপুরে একদিনে সর্বোচ্চ ২১ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৮:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে নতুন করে একদিনে সর্বোচ্চ ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৯ জনে।

উপজেলায় ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে যেখানে সেখানে অবাধে ঘুরে বেড়ানোর অভিযোগও উঠেছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে ২১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনায় মোট আক্রান্তের ৮৯ জনের মধ্যে সর্বাধিক শাহজাদপুর থানা পুলিশের ১৬ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাকিব হাসনাত এ সব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×