ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কিশোরগঞ্জের মেয়র করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জের মেয়র করোনায় আক্রান্ত
×

মেয়র মাহমুদ পারভেজ

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৯:০১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। শুক্রবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এর আগে গত বুধবার তিনি শরীরে জ্বর অনুভব করলে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের পরামর্শে বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। 

পৌরমেয়র মাহমুদ পারভেজ নিজেই সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। মেয়র জানান, চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।

মেয়র মাহমুদ পারভেজ বলেন, করোনা সংক্রমণের এই সময়ে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই। এ জন্য সকলের কাছে দোয়া চাই।

আরও পড়ুন

×