ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

দিনশেষে কাজের মজুরি চাওয়ায়...

দিনশেষে কাজের মজুরি চাওয়ায়...
×

হাসপাতালে চিকিৎসাধীন প্রশান্ত বিশ্বাস- সমকাল

আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৯:২৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনশেষে কাজের মজুরি চাওয়ায় এক কাঠমিস্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে প্রশান্ত বিশ্বাস নামে এক মিস্ত্রীর ওপর এই নির্যাতন চালানো হয়। এ ঘটনায় প্রশান্ত বিশ্বাস চারজনকে অভিযুক্ত করে শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার নওয়াপাড়া গ্রামের কাঠমিস্ত্রী প্রশান্ত কাজ শেষে মজুরির টাকা চাইতে গেলে গৃহকর্তা ওদুদ খানের চার ছেলে- শাহাবুল খান (২৫), মাহাবুল খান (২২), তাতিম খান (১৯) ও হামিম খান (১৬) মিলে বাড়ির মধ্যে থাকা খুঁটির সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার একটি চোঁখে মারাত্মক আঘাত লেগেছে। ওই চোখে তিনি ভাল করে দেখতে পারছেন না।

এ ঘটনায় সরেজমিনে গিয়ে অভিযুক্তদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তাদের মা জানান, তার ছেলেরা এসব কাজের সঙ্গে জড়িত না। তাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন

×