ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ক্যাপ্টেন খুরশিদের দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ক্যাপ্টেন খুরশিদের দাফন
×

এ বি মুহাম্মদ খুরশিদ

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৯:৪২

রাষ্ট্রীয় মর্যাদায় আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত মুক্তিযোদ্ধা এ বি মুহাম্মদ খুরশিদের (ক্যাপ্টেন খুরশিদ)  দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবর বাদ জুমা রজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। 

এ বি মুহাম্মদ খুরশিদ ফরিদপুরের ঝিলটুলি এলাকার প্রয়াত আবদুল জব্বার ভূঁইয়ার ছেলে। লেখাপড়া শেষে তিনি নৌবাহিনীতে যোগ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় ১৮ নম্বর আসামি ছিলেন এ বি মুহাম্মদ খুরশিদ। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের জয়েন্ট সেক্টর নেভাল কমান্ডার ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি ফরিদপুর জেলা জাসদের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে তিনি ফরিদপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ বি মুহাম্মদ খুরশিদের মৃত্যুতে সমকাল প্রকাশক এ. কে. আজাদ, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আরো তিন জন অভিযুক্ত মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ (ক্যাপ্টেন বাবুল), মুক্তিযোদ্ধা মেজর অব. ডা. শামসুল আলম, মুক্তিযোদ্ধা সার্জেন্ট অব. আব্দুল জলিল,

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা কমান্ডের নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

×