ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক করোনা আক্রান্ত ছিলেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক করোনা আক্রান্ত ছিলেন
×

এমএ হক -ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ১১:৩৪

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। 

শুক্রবার সকাল ১০টায় নগরীর উপকন্ঠ চন্ডীপুল সংলগ্ন বেসরকারি নর্থইস্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হলেও মৃত্যুর আগে রিপোর্ট জানা যায়নি। 

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৪৬ জনের মধ্যে এমএ হকের নামও রয়েছে। 

শরীরে নিউমোনিয়া ও করোনর উপসর্গ নিয়ে মঙ্গলবার এমএ হককে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। 

শুক্রবার রাতে গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজারের কুলুমায় দ্বিতীয় জানাযা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। বিকেলে নগরীর মানিকপীর টিলার সামনের সড়কে প্রথম জানাযায় মানুষের ঢল নামে। 

মরহুম এমএ হক সিলেট সিটি করপোরেশনের প্রথম দুটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনি বিএনপির হয়ে জাতীয় নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন।

আরও পড়ুন

×