ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০৩:৩০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ আরও পাঁচজন মারা গেছেন। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। তাদের মধ্যে একজন নারী আর চারজন পুরুষ।

 তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে আইসিইউতে ছিলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৃত কবির মাহমুদের ছেলে আবদুল হালিম (৬৮) এবং চাঁদপুর জেলার শাহরাস্তিউপজেলার আবদুর রশিদের ছেলে টিপু সুলতান (৪৬)। আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরবাজার এলাকার মৃত আবুল হাসেমের মেয়ে নূরজাহান (৮০) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর এলাকার আবদুল মজিদের ছেলে মোশাররফ হোসাইন (৫৩) এবং করোনা ওয়ার্ডে মারা যান কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত হাজী বাক্স আলীর ছেলে নুরুজ্জামান (৮৮)।

উল্লেখ্য, মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২১ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬২ জন ও করোনা উপসর্গ ৫৯ জন।


আরও পড়ুন

×